| | |

খোরশেদ আলম

জুলাই-আগস্টের আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব ঝুঁকিতে পড়ত

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্বই আজ ঝুঁকির মুখে পড়ত বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী খোরশেদ আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাভার সরকারি কলেজের অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সাভার উপজেলার আয়োজনে অনুষ্ঠিত ‘গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খোরশেদ আলম বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। স্বৈরতন্ত্রের শৃঙ্খল ভেঙে দেশ মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন— আমি যতদিন বেঁচে আছি, নিরলসভাবে তাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, আমি যদি সাভার পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তবে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করা হবে।’

কমল চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মুস্তাঈন বিল্লাহ হাবিবী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, সাবেক ছাত্রদল নেতা কল্লোল, পৌর ছাত্রদল নেতা তাজ খান নঈম, মো. আলোকুর রহমান ও আতিকুর রহমান রাজু।

এ সময় ১০ শহীদ পরিবারের সদস্য ও ৫০ জন আহত ব্যক্তিকে আর্থিক সহায়তাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ