রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭

ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকে

ডেস্ক রিপোর্ট

ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

প্রেসক্লাবের সামনে থেকে আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা দুইটার দিকে তাঁরা ভুখামিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। একটু সামনে এগোতেই তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। সোয়া দুইটার দিকে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের জলকামান ও সাউন্ডে গ্রেনেড নিক্ষেপ করে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে আশপাশ এলাকায় অবস্থান নেন। এ ঘটনায় আহত শিক্ষককেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে তাঁরা ভুখামিছিল করছিলেন। কিছুক্ষণ পর মেট্রোরেল স্টেশনের নিচে থেকে সচিবালয়ের দিকে রওনা দেন তাঁরা। এ সময় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তাঁরা সেটি না মেনে জোর করেই সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। ব্যারিকেড ভাঙার সময় তাঁদের ওপর জলকামান নিক্ষেপ করা হয়। পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ইবতেদায়ি শিক্ষকেরা জোর করে সচিবালয়ে যাওয়ার চেষ্টার সময় তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

ঢামেক সূত্রে জানা যায়, প্রেসক্লাবের সামনে পুলিশের জলকামান, কাদানে গ্যাসের শেল লাঠিচার্জ অন্তত ৪৩ জন আহত হয়ে ঢামেক চিকিৎসা নিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930