মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

জুলাই সনদে স্বাক্ষর করেও আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে- যারা আমাদের ছাত্রদের ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, তাদের গণহত্যার বিচার করা। পাশাপাশি রাষ্ট্রের দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা প্রতিষ্ঠানগুলোর গুণগত সংস্কার করা এবং এমন একটি নির্বাচন আয়োজন করা যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা ধীরগতির। এখনো কোনো দৃশ্যমান রায় হয়নি। আমরা আশা করি সরকার দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে জুলাই সনদের মাধ্যমে যে সংস্কারের ঐক্যমত গঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করলেও আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে অনেকেই টালবাহানা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

শিবির সভাপতি বলেন, দীর্ঘ আলোচনার পর একটি সনদে স্বাক্ষর করে পরে আইনি ভিত্তি না দেওয়ার চেষ্টা করা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশা করি সরকার দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে এবং গণভোটের আয়োজন করবে। গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ও তা স্থায়িত্ব লাভ করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930