| | |

ঢাকার আশুলিয়া

সড়কের পাশে পার্কিং করা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল–আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিকআপটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়—এমনটি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও পিকআপের সামনের অংশ ও ইঞ্জিন সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বুধবার ভোরে একই এলাকায় সড়কের পাশে পার্কিং থাকা আলিফ পরিবহনের একটি বাসেও দুর্বৃত্তরা আগুন দিয়েছিল বলে জানায় স্থানীয়রা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted