| | |

হত্যার হুমকির

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকালে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার জানিয়েছেন, শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আদেশ দেন।

এর আগে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত।

আমিরুল ইসলাম গত ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছিলেন।

রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সংবাদ সংবাদমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে মামলাটি ‘ভিত্তিহীন’ বলে পরে ফেইসবুকে পোস্ট দেন এ অভিনেত্রী।

তিনি বলেন, যে বা যারা মামলাটি করেছেন তাদের তিনি চেনেন না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ