রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

শেখ হাসিনার মামলার রায়

নাশকতা ঠেকাতে, ঢাকা–আরিচা মহাসড়কে যুবদলের শোডাউন

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে সাভারে উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নাশকতা ঠেকাতে ঢাকা জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলমের নেতৃত্বে মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর ও আমিনবাজার পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ করে শোডাউন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় খোরশেদ আলমের নেতৃত্বে একটি মিছিল সাভারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো মহাসড়ক।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন,
‘দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় সাধারণ জনগণ। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকালের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তবে উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা রাতভর মহাসড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031