শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মৃত্যু বেড়ে ৫

জেলা প্রতিনিধি, নরসিংদী

দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালি ভূমিকম্পের প্রভাবে নরসিংদীতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাাঁড়িয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

নিহতদের মধ্যে নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। এর মধ্যে সদর উপজেলায় ছাদ ধসে মারা গেছেন বাবা-ছেলে।

মৃতরা হলেন- সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯), পলাশের ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দীন (৬৫) ও চরসিন্দুর ইউনিয়নের কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান মিয়া (৩৫)।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930