শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

ভূমিকম্প

গাজীপুরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৩০ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় গাজীপুরের একটি কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের মুহূর্তে উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ অবস্থায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

জানা গেছে, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটনসহ বিভিন্ন এলাকায় হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায়ও আতঙ্ক দেখা দেয়।

অনেক কারখানায় দুলুনি অনুভূত হতেই শ্রমিকরা আতঙ্কে নিচে নেমে আসে। সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদ জায়গায় দাঁড় করানো হয়।

ইটাহাটা এলাকায়, স্থানীয় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার ব্যবস্থাপক আকরাম হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতি কারখানা শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম মাঠে রয়েছে এবং যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930