শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

ভূমিকম্পে ফাটল

মধ্যরাতে ইডেন ছাত্রীদের বিক্ষোভ, হল ছেড়ে খোলা আকাশের নিচে

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসের দেয়াল ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষার্থীরা শনিবার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে ‘ভূমিকম্প আতঙ্কে’ হল ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। তারা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভূমিকম্পের পর হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আবাসিক এক শিক্ষার্থী বলেন, ‘ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় হলে থাকা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আমরা নিচে নেমে আসি।’

এ ব্যাপারে হল সুপার বলেছেন, ‘চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারি। পরে আমরা সবাই নিচে অবস্থান করে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।’

হাসনা বেগম ছাত্রীনিবাসের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরো বেড়েছে। খুব দ্রুত এর প্রতিকার চাই।’

হল সুপার রিক্তা আক্তার বলেন, রবিবারের (২৩ নভেম্বর) মধ্যে বিষয়টি দেখা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031