বুধবার | ২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭

ব্যানার টানানোকে কেন্দ্র করে

তিতুমীর কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট, শিবির, ছাত্রদল

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ব্যানার টানাচ্ছিলেন। কলেজের প্রধান ফটকে ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে থাকা কলেজের গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।

এ ব্যপারে জানতে চাইলে আজ রোববার (২৩ নভেম্বর) সকালে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসের গণমাধ্যমকর্মীসহ ৮-১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031