শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র হতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে

ডেস্ক রিপোর্ট

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর  এই তথ্য জাসায়।

অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে। এটি সোমবার (২৪ নভেম্বর) আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সঠিক গতিপথ ও কোথায় আঘাত হানবে, তা এখনও নিশ্চিত নয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্নমত দিচ্ছে।

সম্ভাব্যভাবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করতে পারে। তবে আরও নিশ্চিত তথ্য ২৬ নভেম্বর পাওয়া যাবে, তখন ঘূর্ণিঝড়ের শক্তি ও সম্ভাব্য স্থলভাগের উপর প্রভাব স্পষ্ট হবে।

ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ২৬ নভেম্বর এটি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এবং ২৭ নভেম্বর ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031