বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে বেড়াতে গিয়ে প্রথমে শ্লীলতাহানির শিকার হন তিন বান্ধবী। পরে তাদের মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় চার তরুণকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) শ্লিলতাহানির শিকার এক তরুণী মোল্লাহাট থানায় মামলাটি করেন। এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মোল্লারহাট উপজেলার রাজপাট গ্রামে শ্লিলতাহনি ও ধর্ষণের ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যান। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন।

 

এ সময় চার যুবক ওই তিন বান্ধবীকে কুপ্রস্তাব দেন। তারা রাজি না হওয়ায় যুবকরা জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকেন।

 

একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা দুজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যান। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।

 

এ দিকে তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যান। পরদিন রোববার তিন বান্ধবীর মধ্যে একজন (ভিকটিম) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930