শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

তাজরীন ট্র্যাজেডির নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক এবং নিহতদের পরিবারের সদস্যরা। রোববার (২৩ নভেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের ভবনের সামনে এই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহত শ্রমিক শফিকসহ নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি। মালিকপক্ষ পরিকল্পিতভাবে আমাদের স্বজনদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ চাই।” তারা আরও অভিযোগ করেন, আহত শ্রমিকদের অনেকেই এখনো সুস্থতার জন্য লড়ছেন, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সুবিধাও পাচ্ছেন না। নতুন সরকারের কাছে তারা ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।

এসময় বক্তারা তাজরীন ফ্যাশনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান, যেখানে শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে জড়িতদের শাস্তির বিষয়েও জোর দাবি তোলা হয়।

সবশেষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাজরীন ট্র্যাজেডির নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031