শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

ঢাকা-১৯ আসন

ধানের শীষের পক্ষে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ধানের শীষের সমর্থনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন। উৎসবমুখর পরিবেশে ব্যানার–ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জা নিয়ে তাদের ব্যাপক উপস্থিতি র‌্যালিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের দাবি, র‌্যালিতে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলসহ শতাধিক প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপ অংশ নেয় এবং মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, ঢাকা-১৯ বিএনপির শক্ত ঘাঁটি এবং এ আসনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি আশা করেন।

র‌্যালি জুড়ে “আইয়ুব খানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031