রবিবার | ২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮

সাভারে ৬০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে ৬০ লিটার চোলাই মদসহ দুদু মিয়া (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার দুদু মিয়া একই এলাকার মৃত আঃ হাসিমের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুদু মিয়াকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুদু মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930