শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) গাইবান্ধা জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে শহরের থানা পাড়ার অস্থায়ী কার্যালয়ে তালা লাগিয়ে দেন তারা।

নেতাকর্মীরা জানান, এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তাই আমরা এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। তারা এই কামিটি বাতিল চান।

গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক অতনু সাহা বলেন, খাদেমুল ইসলাম খুদিকে পুনর্বাসিত করায় জুলাই যোদ্ধাদের সন্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ কারণে আমরা এনসিপির অস্থায়ী কার্যালয়ে তালা দিয়েছি। এই কমিটি আমরা বাতিল চাই।

এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, সংগঠক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান, মেহেদী হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে গাইবান্ধা জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930