| | |

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্মৃতিসৌধ।

মহান বিজয় দিবস উৎযাপন ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী ৯দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।

নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ