মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

তারেক রহমান

দেশবাসী একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একাত্তর সালেই দেশের মানুষ একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। নতুন করে তাদের দেখার কিছু নেই।’

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।’

তারেক রহমান বলেন, ‘যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।’

জামায়াতের প্রার্থীদের বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, ‘বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেবো।’

নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ‘আমি গত প্রায় এক বছরের বেশি সময় থেকে বলে আসছি আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্নরকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930