বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ | ৪ জিলকদ, ১৪৪৭

বকেয়া বেতনের দাবিতে সাভারে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার কর্মকর্তাদের টানা ১৭ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা।

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া অবরুদ্ধের শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার উরি অ্যাপারেলস নামে ওই পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এবং অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানা অন্য স্থানে সরিয়ে নিচ্ছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বেতন পরিশোধের দাবি জানান।

তবে এ ঘটনায় কারখানা ফটক শ্রমিকরা বন্ধ করে রাখায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়েছে। এতে কারখানার কর্মকর্তারাও কারখানার ভেতরে আটকা পড়েছেন। মূলত শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ করতে হবে। তবে কারখানার মালিক এখনো আসেননি। কারখানার মালিক আসলে বিষয়টি সমাধান করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930