শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

বাংলাদেশি নাবিকসহ জাহাজ আটক করল ইরান

সাভার ডেস্ক

ওমান উপসাগরের উপকূল থেকে বাংলাদেশী নাবিকসহ তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে এই আটকের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হরমুজগানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানায়, ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের।

প্রতিবেদনে আরও বলা হয়, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930