| | |

আশুলিয়া ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাইল

নিজস্ব প্রতিবেদক

সানোয়ার হোসেন ও ইসমাইল হাবিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সানোয়ার হোসেনকে সভাপতি এবং ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নব-অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল আলম সায়েম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোজাম্মেল হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ মাদবর, প্রচার সম্পাদক শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. শিশির আহম্মেদসহ বিভিন্ন পদে মোট ১১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২০ জন এবং সদস্য পদে ১১ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. সানোয়ার হোসেন ও মো. ইসমাইল হাবিব। তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ