| | |

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান নিরাপত্তাজনিত পরিস্থিতিকে সামনে রেখে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের কার্যক্রম দুপুর ২টা থেকেই স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বুধবার যাদের ভিসা সাবমিশনের নির্ধারিত তারিখ ছিল, তাদেরকে পরে নতুন সময় জানানো হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিতভাবে ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

সম্প্রতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। সহিংসতার আশঙ্কায় বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। নিরাপত্তা সংস্থাগুলোও পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতায় রয়েছে।

সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আইভিএসির ওয়েবসাইট বা হটলাইনে (০৯৬১২ ৩৩৩ ৬৬৬ / ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ