শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কনস্টেবল

ডেস্ক রিপোর্ট

প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা থেকে জরুরি কাগজপত্র নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন কনস্টেবল মোজাম্মেল হক। এক পর্যায়ে আদালতের বারান্দায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি। পরে তাকে নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মোজাম্মেলকে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এদিকে, আদালতপাড়ায় হঠাৎ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কর্মরত পুলিশ সদস্যের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত এএসআই জাকির হোসেন জানান, হঠাৎ খবর আসে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এক পুলিশ কনস্টেবল হাঁটা অবস্থায় ঢলে পড়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, চিকিৎসকেরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছেন। তারা বলছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930