শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

আজ সাংবাদিক নাজমুল হুদার জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

নাজমুল হুদা

সাংবাদিক ব্যক্তিত্ব ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার জন্মদিন আজ। তিনি একজন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নাজমুল হুদা ১৯৮০ সালের ২০ ডিসেম্বর রাজবাড়ী জেলার সদর থানার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আদম আলী খান এবং রাবেয়া বেগমের সন্তান। পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

২০১০ সালে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন–এ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের সূচনা। এছাড়াও তিনি নিউজ ২৪ টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একুশে টেলিভিশন-এর সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতা জীবনে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনায় সংবাদ সংগ্রহে তার সাহসী ভূমিকা বিশ্বব্যাপী আলোচিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন তথ্যচিত্র, নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

সাংবাদিকতার মাধ্যমে ‘সবুজ আন্দোলনে’ বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে তিনি গ্রীনম্যান অ্যাওয়ার্ড–২০১৯–এ ভূষিত হন।

ব্যক্তিগত জীবনে নাজমুল হুদার পছন্দের রং সাদা ও কালো, প্রিয় ফুল গন্ধরাজ এবং প্রিয় খাবার ইলিশ মাছ। অবসর সময়ে তিনি প্রিয় মানুষদের সঙ্গে ঘুরে বেড়াতে ভালোবাসেন।

সাংবাদিক নাজমুল হুদার জন্মদিনে সাভার নিউজ টোয়েনিটফোর পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও শুভ কামনা। তার সুস্থতা, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930