মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল।

আটক করার সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় ১ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় টহলরত রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক বিএসএফ সদস্য বিজিবি ক্যাম্পে আছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031