শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বাসে চড়ে সংবর্ধনাস্থলে তারেক রহমান

সাভার ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে চড়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এছাড়া, পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বিমানটি সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930