| | |

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও শহরের হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুরের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সদর দপ্তরের সামনে হজরত বাবা শাহ সত্যপীরের মাজারটি অবস্থিত। গত শুক্রবার রাতের কোনো এক সময় মাজারে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরকারীরা মাজারের প্রধান ঘরের দরজা ও জানালা ভেঙে ফেলে। পাশাপাশি মাজারের পাশের দুটি কবরও ভাঙচুর করা হয়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন ও ভক্তরা মাজার এলাকায় গিয়ে ভাঙচুরের বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় গতকাল শনিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর থানায় একটি জিডি করেন মাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ওরফে বাবুল মাওলানা। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম আমাদের জানা নেই। এ জন্য মামলা করা হয়নি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। তবে মনে হচ্ছে, ঘটনাটি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঘটেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ