| | |

জাবির শীতকালীন ছুটি ১৮ জানুয়ারি থেকে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শীতকালীন ছুটি আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এতে শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে সর্বমোট ৯ দিনের ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা।

রোববার (২৮ ডিসেম্বর) জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শীতকালীন ছুটিতে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বরে একটি অফিস আদেশে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি স্থগিত করে পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ