বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

সাভার প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সাভার প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ অন্যান্য সদস্যরা।

ঢাকার সাভার প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালান প্রেসক্লাবের সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শীতার্ত নারী, পুরুষ ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য সাভার প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ‘শীত মৌসুমে গরিব ও দুস্থ মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। সেই কষ্ট লাঘবের জন্য সাভার প্রেসক্লাব সবসময় মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেষ্টা করে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো বড় কিছু নয়, তবে এতে শীতার্ত মানুষের কিছুটা হলেও উপকার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই—আপনারাও এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। সম্মিলিত উদ্যোগই পারে অসহায় মানুষের কষ্ট কমাতে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, ‘সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য, সিনিয়র সদস্য সেলিম আহমেদ, চন্দন কুমার রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।’

সাভার প্রেসক্লাব কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930