শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

সুন্দরবনে ফাঁদে আটকা পড়েছে বাঘ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। চাঁদপাই রেঞ্জের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে আধা কিলোমিটার গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা বাঘটি শনিবার দুপুরে টহল দেয়ার সময় দেখতে পায় বনরক্ষীর।

এরপরই আটকে পড়া বাঘটির নিরাপত্তায় আশেপাশের এলাকা কর্ডন করে রাখে বনবিভাগ। খবর পেয়ে উদ্ধার অভিযান চালাতে শনিবার সন্ধ্যা থেকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থলে রয়েছেন। রবিবার বিকাল ৩টা পর্যন্ত চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধার হয়নি।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘ উদ্ধারে রবিরার দুপুরে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছালে ট্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটি উদ্ধার কাজ শুরু হবে। ট্যাংকুলাইজারের প্রভাবে বাঘটি সাময়িকভাবে অচেতন হবার পর ফাঁদ থেকে মুক্ত করা হবে। এরপর বাঘটির শরীরে অন্য কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া গেলে প্রয়োজন লোহার খাঁচায় করে ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে লোহার খাঁচা। রবিবার বিকাল ৩টা পর্যন্ত চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধার হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930