শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

‘খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা’

নিজস্ব প্রতিবেদক

‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান প্রেরণা। তিনি ছিলেন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার এক অবিসংবাদিত প্রতীক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাভারের সাদাপুর এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।

সানজিদা ইসলাম তুলি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণের অধিকার রক্ষায় আপোষের কোনো জায়গা নেই। ব্যক্তিগত ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো স্বৈরশাসনের কাছে মাথা নত করেননি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র সংকুচিত এবং মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার আদর্শ, সাহসী নেতৃত্ব ও গণতান্ত্রিক চেতনাই আমাদের পথ দেখায়। তার দেখানো পথেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তিতেই দেশে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিল ও শোকসভায় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌসে তার উচ্চ মর্যাদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

শোকসভায় সাভার থানা যুবদলের সাবেক সভাপতি গোলাম হোসাইন ডালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল। এতে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, সহসভাপতি এখলাস উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সহসম্পাদক আব্দুল গণী বাদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930