রবিবার | ২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮

বিসিবির বিবৃতি

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

সাভার ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে এবার আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বোর্ড। বুধবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে বিসিবির পক্ষ থেকে যে উদ্বেগ জানানো হয়েছিল, সে বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। একই সঙ্গে প্রয়োজনে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

এ ছাড়া টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির দেওয়া মতামত ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আইসিসির সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইসিসির সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি। একই সঙ্গে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930