| | |

লিফটে আটকা বরসহ ১০ জন

সাভার ডেস্ক

ধারণক্ষমতার অতিরিক্ত উঠে লিফটে আটকা পড়েছেন বরসহ ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দেওয়াল ভেঙে তাদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, বিকাল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠায় লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায় এবং দরজা বন্ধ হয়ে থাকে। এতে বরসহ ১০ বরযাত্রী লিফটের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু লিফটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্তও হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বরসহ তারা ওই হোটেলে উঠে রাতযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত শহীদী মসজিদে বিবাহ সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্টে তাদের মধ্যাহ্নভোজের স্থান নির্ধারিত ছিল। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফেরেন।

এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ