বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আতিফা আক্তার (১২)। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিফা আক্তার তার মায়ের সঙ্গে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930