শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাভারে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া নারীর নাম পান্না আক্তার (২৪)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর নডালিয়া এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স পান্না আক্তারকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031