শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একি পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিনজন এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার ও তার ছেলে আড়াই বছরের রিসান। বাকিরা হলেন হারিস (৫২), রাহাব (১৭) ও রোদেলা আক্তার (১৪)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং প্রাণহানি ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য পরবর্তীতে তদন্তে উঠে আসবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ জানান, এখন পর্যন্ত এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031