শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

শ্রমিকদের ইটপাটকেলে পাঁচ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়া–ডিইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রমিকদের অভিযোগ, মেডলার গ্রুপের একটি পোশাক কারখানা গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে বেতন পরিশোধ করছে না। সর্বশেষ মাসে শুধু অপারেটরদের বেতন দেওয়া হলেও হেল্পার, আয়রনম্যানসহ অন্যান্য শ্রমিকরা বেতন পাননি।

একজন শ্রমিক জানান, আগে প্রতি মাসের ৭–৮ তারিখের মধ্যেই বেতন দেওয়া হতো। কিন্তু এবার আংশিক বেতন পরিশোধ করে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বকেয়া বেতনের দাবিতে সোমবার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। একপর্যায়ে ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা আংশিক বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া–বাইপাইল সড়ক অবরোধ করে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ গেলে শ্রমিকদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930