শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাভারে ভোটের রিকশা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণায় নেমেছে ‘ভোটের রিকশা’। এই কর্মসূচির মাধ্যমে ভোট ও নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে ভোটারদের অবহিত করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের রিকশা’ সারা দেশজুড়ে সফর করবে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ‘ভোটের রিকশা’ দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় আগামিকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাভারের রেডিও কলোনিতে ‘ভোটের রিকশা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় রিকশাগুলোতে বিভিন্ন নির্বাচনী সচেতনতামূলক টিভিসি প্রদর্শন করা হবে। পাশাপাশি ‘তোমার আমার বাংলাদেশ, ভোট দেবো মিলেমিশে’, ‘পরিবর্তনের চাবি আমাদের হাতে’—এমন নানা স্লোগান রিকশায় ব্যবহার করা হবে।

উল্লেখ্য, দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪৫৭৯টি ইউনিয়নে ‘ভোটের রিকশা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031