শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

ধামরাইয়ে ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ের জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের মরদেহ পাঁচ থেকে ছয় দিন আগে ডোবায় ফেলা হয়েছিল।”

তিনি আরও জানান, মরদেহটি পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930