| | |

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে আলোচনায় যা ছিল

সাভার ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম এবং সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়। আগামী ২২ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়।

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন- সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, জনাব অলি উল্লাহ নোমান, জনাব শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted