ঢাকার সাভার উপজেলার শুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, তিনজন অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং বাকি ছয়জন বিভিন্ন মামলার আসামি।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি তৌহিদুল ইসলাম বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।










