শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

ভারতে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার পর মাটিচাপা!

সাভার ডেস্ক

আরমান ও কাজল। ছবি: সংগৃহীত

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের। সেখানে ভিন্ন ধর্মের মধ্যে প্রেমের জেরে এক প্রেমিকজুটিকে হত্যার পর মাটিচাপা দিয়েছেন তরুণীর ভাইয়েরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৭ বছর বয়সী এক মুসলিম তরুণ ও ২২ বছর বয়সী এক হিন্দু তরুণী প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু তরুণীর পরিবার তাদের এই সম্পর্ক মানতে পারেনি। তাই ওই প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তরুণীর ভাইদের বিরুদ্ধে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত যুবকের নাম আরমান। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কয়েক মাস ধরে মোরাদাবাদে বসবাস করছিলেন। এ সময়েই তার পরিচয় হয় কাজল নামের এক তরুণীর সঙ্গে। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মুসলিম যুবকের সঙ্গে এই সম্পর্ক মেনে নেননি তার ভাইয়েরা। এরপর বোনকে সম্পর্ক শেষ করার নির্দেশ দেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় তিন দিন আগে আরমান ও কাজল নিখোঁজ হন। এরপর আরমানের বাবা হানিফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাজলও নিখোঁজ রয়েছেন। সন্দেহের ভিত্তিতে কাজলের ভাইদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জনকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, অভিযুক্তরা আরমান ও কাজলের হাত-পা বেঁধে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং পরে মরদেহ দুটি মাটিতে পুঁতে রাখে। অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী গত সন্ধ্যায় মাটি খুঁড়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালও উদ্ধার করেছে পুলিশ।

মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সৎপাল আন্তিল বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, তরুণীর ভাইয়েরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে। কাজলের তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মধ্যে দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর যাতে কোনও ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে আরমানের বোন সংবাদমাধ্যমকে জানান, তারা আরমান ও কাজলের সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, আরমান চার বছর সৌদি আরবে কাজ করেছেন। তিন মাস আগে দেশে ফেরেন তিনি।

সূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930