বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

সাভারে অবৈধ কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে বায়ু দূষণরোধে অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচটি অবৈধ পাইরোলাইসিস কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।

অভিযানে মোহাম্মদ সেলিম অ্যান্ড টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস ও ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস নামের পাঁচটি অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার সিলিকন ব্যাটারি লিমিটেড নামের একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়ু দূষণকারী অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি পাইরোলাইসিস কারখানা ধ্বংস এবং একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানকালে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব-৪-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930