| | |

অবৈধ টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি

সাভারে চার কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

নাজমুল হুদা

ঢাকার সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে চারটি কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বুলডোজারের মাধ্যমে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল।

পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসাধু ব্যবসায়ীরা পরিবেশের মারাত্মক ক্ষতি করে বিভিন্ন যানবাহনের পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদন করে বাজারজাত করছিল। এসব কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। পাশাপাশি কৃষিজমির ফসলের ক্ষতি এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে চারটি অবৈধ কারখানা সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ