বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে তারেক রহমান, প্রচারণা শুরু করবেন আজ

জেলা প্রতিনিধি, সিলেট

জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে আকাশপথে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, বিএনপির স্থানীয় নেতারা। পরে, হযরত শাহজালাল রহ. দরগাহের উদ্দেশে রওয়ানা হন রাত ৮টা ১৩ মিনিটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। আজ বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তারেক রহমানের সিলেট আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।

জনসভা আয়োজনে প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদরাসা মাঠ। চারদিকে ব্যানার ফেস্টুনে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।

জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন সমাবেশে অংশ নেবেন।

ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেবেন তিনি। জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালিয়ে আজ বৃহস্পতিবার রাতেই বিএনপি চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930