রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছ্বি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তীতে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই সীমানা নির্ধারণে ভূগোলবিদ, নগরবিদ, পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী, কমিটি ৬৪ জেলার ৩০০ আসন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে।

এরপর গত ৩০ জুলাই ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়।

সংসদীয় ৩০০ আসনের মধ্যে পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২, সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট-২, ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটের কমানো হয়েছে। এতে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।

সচিব জানান, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে এক হাজার ৮৯৩টি। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত এক হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930