শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সাভার-আশুলিয়ায় তিন ছাত্র হত্যা মামলা

হাসিনা-কাদেরসহ ২০৮ জনের বিরুদ্ধে চার্জশীট

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে তিন শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে পুলিশ। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী-এমপি ও তৎকালীন প্রশাসনের কর্মকর্তাসহ মোট ২০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চার্জশীট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় এক বছরের তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

সাভার মডেল থানার তথ্য অনুযায়ী, শহীদ নবী নুর মোড়লের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। মামলায় ১২৫ জনের নাম উল্লেখ থাকলেও চার্জশীটে ১১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, কামরুল ইসলাম, ডা. এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব, হাজী আব্দুল গণিসহ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

নিহত মামুন খন্দকারের স্ত্রী বাদী হয়ে আশুলিয়ায় আরেকটি মামলা দায়ের করেন। এতে প্রথমে ৩৩ জনকে আসামি করা হলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও ১৯ জনকে যুক্ত করা হয়। ফলে চার্জশীটে মোট ৪৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা, সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ তৎকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তৃতীয় মামলায় (নং-৩৯) নিহত রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হন। এ মামলায় শুরুতে ৬০ জনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, “সাভার ও আশুলিয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর মধ্যে তিন মামলার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলোর প্রতিবেদনও পর্যায়ক্রমে দাখিল করা হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930