শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় তারেক রহমান বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন। সেইসঙ্গে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এরপর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

এর আগে জুমার নামাজের পর বাবার সমাধি জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান। আইনশৃঙ্খলা রক্ষার্থে জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930