| | |

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া (২৪), একই গ্রামের ইসহাকের মেয়ে আনাবি (১১) এবং ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুর থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত নজরউদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলো। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় তিনজন পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়েন এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ